বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সম্মানে যুক্তরাজ্যের পামট্রি ব্যাংকুয়েটিং হলে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ‘ওয়ান বাংলাদেশ ইউকে’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই-শাল্লার বিশিষ্ট নাগরিকসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয়, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন। এরপর উপস্থিত অতিথিরা প্রশ্নোত্তর পর্বে তার সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন। দেশের আইন, বিচারব্যবস্থা, প্রশাসনিক স্বচ্ছতা ও প্রবাসীদের অধিকার নিয়ে তার বক্তব্য উপস্থিত সবাই আগ্রহভরে শোনেন।
আলোচনায় প্রবাসীদের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা, দেশের মাদক সমস্যা, প্রবাসীদের জমি দখল, বন্দরে অবৈধ আয়ের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতা এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারি প্রতিবন্ধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উঠে আসে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক ও রফিক হায়দার, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তফজ্জুল মিয়া, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. আশিকুর রহমান প্রমুখ।

রাতভর চলত ‘ডিজে পার্টি ও মাদক সেবন’, নিজের পক্ষে অতিরিক্ত ডিআইজির সাফাই
ধর্ম পরিচয়ে বিভাজন নয়, আমরা সবাই বাংলাদেশী: চট্টগ্রাম পুজামণ্ডপে প্রধানমন্ত্রী
গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ১৫