লক্ষ্মীপুরের রামগঞ্জে বিল্লাল হোসেন বাবু নামের এক যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংকের তালা ভেঙে ১৩ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে উপজেলার সোনপুর চৌরাস্তা চিতোষী সড়কে এ ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন বাবু উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য।
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
ভুক্তভোগী বলেন, ‘ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে আমার মোটরসাইকেলটি রেখে একটি কাজে ব্যস্ত হয়ে পড়ি। এক ঘন্টার ব্যবধানে আমার মোটরসাইকেলের তেলের ট্যাংকের তালা ভেঙে তেল চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ১৩ লিটার তেল ছিল।’
