যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখক ভট্টাচার্যের নিজের ভেরিভাইড আইডি থেকে তিনি নয়নকে উদ্দেশ্য করে পোস্ট দেন।
আরও পড়ুন:বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে
লেখক ভট্টাচার্য বলেন, ‘নয়ন মনে রাখিস, এক মাঘে শীত যায় না। ঢাকা শহরে একদিন তুই প্যান্ট নিয়েও পালাতে পারবি না।’
তবে যুবদল নেতা নয়নকে উদ্দেশ করে কেন এমন হুঁশিয়ারি দিয়েছেন, সে বিষয়ে বক্তব্যে বিস্তারিত কিছু উল্লেখ করেননি লেখক ভট্টাচার্য।

বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে
গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু
অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড