বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

রাজধানীর পল্লবীতে বাসে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। এতে বাসটির একাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে বাসটি পার্কিং করা ছিল। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা সেখানে আগুন দেয়।

সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটি আংশিক পুড়ে গেছে।

এ ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com