রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

রাজধানীর মতিঝিল থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা তালাত গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর মতিঝিল থেকে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

‎শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

‎স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

‎মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com