প্রথম সমাচার ডেস্ক:
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে অজ্ঞত দুর্বৃত্তরা।
রবিবার শেষ রাতের কোন এক সময় ইউনিয়ন পরিষদ দুটির বারান্দায় আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লক ডাউন কর্মসূচির মধ্যেই এমন ঘটনা ঘটায় স্থানীয়রা বলছেন এটা নাশকতা কারীদের পুর্ব পরিকল্পনার অংশ।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কাহারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করেছে।
শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, আমিও বিষয়টা শুনেছি বেশ কিছু দিন পাংশার বাইরে থাকার কারনে ইউনিয়ন পরিষদে আমি যায় না, তবে বেশি ক্ষতি হয়নি বলে জানতে পারছি।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যকম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

খুলনায় তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী