শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

রাবির জিএস আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের

Icon প্রথম সমাচার ডেস্ক

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি জানান। প্রথমত, আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, সাংবাদিকদের ওপর হামলা ও হলে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময় রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, মতিহার হল সংসদের সহসভাপতি (ভিপি) তাইজুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় সালাউদ্দিন আম্মার বলেন, আমরা আশা করি, সিন্ডিকেটে উপাচার্য বিষয়টি পুনর্বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, আরিফুলের সঙ্গে যাদের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে, তাদের কারও নিয়মিত ছাত্রত্ব নেই। তাদের কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছেন, কেউ প্রক্সি পরীক্ষার্থী, আবার কেউ পুরোনো শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ফলে একজন নিয়মিত শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে তাদের পরিস্থিতি মিলিয়ে একই ধরনের শাস্তির সুপারিশ করা বৈষম্যমূলক।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, এখন এ বিষয়ে মতামত দেওয়ার মতো কিছু নেই। স্মারকলিপির বিষয়ে কোনও সিদ্ধান্ত হলে বা কি করা হবে, তা অফিসের কর্মদিবসে জানিয়ে দেব। আজ অফিস বন্ধ ছিল।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com