প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রামপুরা থানা পুলিশের একটি অভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মধ্যরাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির উদ্দিন (৫০), মো. রাজু (৪৮), বেলাল আহমেদ (৬০), রবিউল ইসলাম মুন্না (২৩), আনোয়ারুল হক (৬৮) এবং মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাসির উদ্দিন রামপুরার ২৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সদস্য। মো. রাজু ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বেলাল আহমেদ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র।
এছাড়া রবিউল ইসলাম মুন্না রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য, আনোয়ারুল হক রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য এবং সৌরভ ইবনে নবী মৃদুল রামপুরা থানা যুবলীগের সদস্য।
গ্রেপ্তার নাসির উদ্দিনের বাবার নাম মৃত সুন্দর আলী। তার ঠিকানা ২৬/১৪ মৌলভীরটেক, রামপুরা। মো. রাজুর বাবার নাম হাসমত আলী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার চৌধুরীপাড়া এবং বর্তমান ঠিকানা ২৭/২ মৌলভীরটেক।
বেলাল আহমেদের বাবার নাম মৃত সালামতউল্লাহ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পশ্চিম আঙ্গারপাড়া। ঢাকার ঠিকানা ১/৬ দক্ষিণ মুগদা। রবিউল ইসলাম মুন্নার বাবার নাম মো. বাবুল হোসেন। তার ঠিকানা ৪৪/৫ বউবাজার, রামপুরা।
আনোয়ারুল হকের বাবার নাম মৃত আমিনুল হক। তার ঠিকানা ১৩৮/২ জামতলা, পূর্ব রামপুরা। সৌরভ ইবনে নবী মৃদুলের বাবার নাম গোলাম নবী। তার ঠিকানা ১৩৮/৫ জামতলা, রামপুরা।

রাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বছরপূর্তিতে এনসিপির আলোচনা সভা আজ
জাতীয়করণ হওয়া কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের জন্য মাউশির জরুরি নির্দেশনা