এর আগে ২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি কয়েকটি চালানে দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে ওই ইউনিটের চুল্লিতে সেই জ্বালানি স্থাপনের কাজ শুরু হয়। দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শেষ হলে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতিও এগিয়ে যাবে। এদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটি ছিল হাইকমিশনারের সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ।
আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলেও জানান হুমায়ুন কবির।
আরও পড়ুন:শখের বশে গোখরা সাপ পুষে এখন মরণদশা

শখের বশে গোখরা সাপ পুষে এখন মরণদশা
সংকটাপন্ন মঈন খান, চলছে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
‘একজন মানুষ বিত্তবান নয়, তবে সমাজে গ্রহণযোগ্যতা আছে; এদের নির্বাচনে সুযোগ দেওয়া উচিত’