ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বিয়ের ৬ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্মৃতিময় একটি পোস্ট দিয়েছেন তার বোন মাসুমা হাদি।
পোস্টে তিনি লেখেন, ‘আজ ৬ বছর পূর্ণ হলো আমাদের ওসমান গনির বিয়ের। মায়ের নামাজের চৌকি সাজানো হয়েছে ওসমান গনির বিয়ের হলুদ সন্ধ্যার মঞ্চ। তিন দুলাভাইয়ের সঙ্গে মায়ের নামাজের চৌকিতে আমাদের ছোট্ট পাখিটা।’
পোস্টে বিয়ের হলুদ সন্ধ্যার মঞ্চ ও মায়ের নামাজের চৌকিকে ঘিরে পরিবারের স্মৃতির কথা তুলে ধরেন মাসুমা হাদি।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

‘একজন মানুষ বিত্তবান নয়, তবে সমাজে গ্রহণযোগ্যতা আছে; এদের নির্বাচনে সুযোগ দেওয়া উচিত’
রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি সৃষ্টি করা যাবে না: এ্যানি
দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক