প্রথম সমাচার ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার লন্ডন থেকে দেশে ফিরছেন।
দেশে ফিরেই রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় জরুরি সংবাদ সম্মেলন করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করবেন তিনি।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলায় পার্কিং প্রান্তে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

সিরাজগঞ্জে দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা