দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতী মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, শিক্ষার্থীকে শাসন করার অধিকার শিক্ষকের থাকলে, কোনো শিক্ষক শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে ওই শিক্ষকের গালে থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবার রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মুফতী মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি লেখেন, “শিক্ষার্থীকে শাসন করার অধিকার যদি শিক্ষক রাখেন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে অনৈতিক প্রপোজ করলে সেই শিক্ষকদের গালে, থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবা রাখেন।”
তাঁর এই বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষকের নৈতিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। একই সঙ্গে শিক্ষকের দায়িত্বশীল আচরণ ও শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনার অবকাশ তৈরি হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শাসন ও শিক্ষার্থীর প্রতি আচরণের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠলে তা যথাযথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন ।

সাজেকবাসীর দাবির সমর্থনে বাঘাইছড়িতে মশাল মিছিল
হজরত শাহজালালের মাজারের দানবাক্সে মিলল নগদ ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা
হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস