রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে তিনি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস। তারা মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবদুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

হজরত শাহজালালের মাজারের দানবাক্সে মিলল নগদ ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা
অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদরাসার চূড়ান্ত ক্ষতি হবে: আহমাদুল্লাহ
লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল