নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন। তার মোবাইল ফোনে এর প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এনসিপির নেতাকর্মী, বিশেষ করে নারী নেত্রীদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল। খোরশেদ আলমকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি