টি২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৫১ রানে হারিয়েছে ইংল্যান্ড। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাক।
প্রথমে ব্যাট করতে নেমে লংকান বোলারদের তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। দলের হয়ে ফিল সল্ট ৪০ বলে ৬২ ও উইল জ্যাক ১৪ বলে ২১ রান করেন। শ্রীলংকার হয়ে ভেলেল্লাগে ৩, মাদুশকা ও থিকসেনা ২টি করে উইকেট শিকার করেন।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জ্যাক, আর্চার, রশিদ ও ডওসনের বোলিং তোপে পড়ে মাত্র ৯৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ৩০ রান করেন শানাকা। জ্যাক ৩, ডওসন, আর্চার ও রশিদ ২টি করে উইকেট শিকার করেন।
ব্যাট হাতে ১৪ বলে ২১ রান করার পর বল হাতে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাক। সুপার এইটের প্রথম ম্যাচেই দাপটীয় জয়ে শুভ সূচনা করলো ইংল্যান্ড।

তৃণমূলের ক্ষুদে খেলোয়াড়রাই আগামীতে জাতীয় দলকে সমৃদ্ধ করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ফারহানদের নিয়ে আসিয়ান কাপের দল দিল বাংলাদেশ