বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

‘সব শালা বাটপার’, পূজায় নেতাদের বক্তব্য নিয়ে তাহেরীর ক্ষোভ

Icon প্রথম সমাচার ডেস্ক

দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতী মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় বিভিন্ন নেতার দেওয়া বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে এসব বক্তব্যের প্রতিবাদে রাজপথে আন্দোলন করা মৌলভীদের মিছিল না করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহেরী লেখেন, “চোর-চামুন্ডা, সিলেকশনে নির্বাচিত কতগুলি দুর্নীতিবাজ নেতা এবারের পূজায় গিয়ে এতগুলি কুফুরি বক্তব্য দিল, রাজপথ উত্তাল করা মৌলভীগুলির প্রতিবাদ মিছিল নেই কেন? সব শালা বাটপার!”

তাঁর এই মন্তব্য পূজায় অংশ নেওয়া নেতাদের বক্তব্য এবং সেগুলোর প্রতিবাদে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ।

তবে তাহেরী কোন নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করেছেন, কোন বক্তব্যকে তিনি ‘কুফুরি’ বলেছেন এবং কোন মৌলভীদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, তা তিনি নিশ্চিত করে উল্লেখ্য করেনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com