সিরাজগঞ্জে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঝটিকা মিছিল করেন তারা।
স্থানীয়রা জানায়, তিনটি হাইস গাড়ি থেকে নেমে আসেন কিছু নেতা-কর্মী। এরপর তারা সিরাজগঞ্জ সদর উপজেলা যুবলীগের সঙ্গে মুখে মাস্ক পরে মিছিলটিতে অংশ নেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভোরে মিছিলটি হওয়ায় মহাসড়কে অল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ভোরে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল হয়েছে কিনা, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে মিছিল করা ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না : আইনমন্ত্রী