মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের পর তাকে আটক করা হয়।

আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। বর্তমানে তাকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ আরও বলেন, এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com