প্রথম সমাচার ডেস্ক:
সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সাধারণ মানুষকেও পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের বাংলাদেশে পুশ ইনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।
তিনি লেখেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলবো, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশ ইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।’
পোস্টে তিনি লেখেন, ‘দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে, অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে ঠেলে পাঠানোর অপ্রচেষ্টা একপ্রকার যুদ্ধের উস্কানির সামিল।’
‘বাংলাদেশ কারও সাথে যুদ্ধ চায় না, বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত। আইনের বাইরে যে কোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যে কোনো অন্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।’
সূত্র: মূল প্রতিবেদন

ফতুল্লায় বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদলের সাবেক নেতা