প্রথম সমাচার ডেস্ক:
স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৬ নভেম্বর) এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমোদন দিয়েছে কেবল সেগুলো রাস্তায় চলাচল করবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেছেন, স্লিপার বাস চালানোর পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি। এ কারণে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল এই বলে যে, তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়।
তিনি আরও বলেন, আমি আদালতে বলেছি, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪০-এ বলে দেওয়া রয়েছে যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা সেকশন ৮৪ দ্বারা পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর জেল এবং ৩ লাখ টাকা জরিমানা। এ ছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইনে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে’, যোগ করেন আইনজীবী রাফিউল ইসলাম।

শাপলা চত্বর হত্যাকাণ্ড: বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
খুলনায় এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পিস্তল-গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন