সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

১৪ দিনে সম্পন্ন হবে ব্যবসা শুরুর সব আনুষ্ঠানিকতা

Icon প্রথম সমাচার ডেস্ক

আমদানি নিবন্ধন ও বয়লার ছাড়পত্র সহজীকরণ

কারখানা চালুর পূর্বেই মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলার সুবিধার্থে ফায়ার ও পরিবেশ ছাড়পত্রের চূড়ান্ত সনদের পরিবর্তে শুধু অনলাইন আবেদন নম্বর/রেফারেন্স ট্র্যাকিংয়ের মাধ্যমেই আইআরসি দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

ইউনিক বিজনেস আইডি ও ট্রেড লাইসেন্স একীভূতকরণ

সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব প্রবাহ অক্ষুণ্ণ রেখে ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা দূর করতে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রবর্তন’ এবং তা একক ইউনিক বিজনেস আইডি হিসেবে কাজ করার মতো করে ডিজাইন করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে অনানুষ্ঠানিক খাতের সব ব্যবসাকে ব্যাংকিং চ্যানেল ও করের আওতায় আনা সহজ হবে।

উদ্যোক্তাদের বারবার পরিদর্শনের হয়রানি কমাতে ফায়ার, পরিবেশ ও কারখানা পরিদর্শনের সমন্বয়ে একটি ‘যৌথ পরিদর্শন’কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।

পরিবেশগত ছাড়পত্র সহজীকরণ

অনলাইনে গণশুনানি, স্বীকৃত ল্যাব টেস্ট গ্রহণ এবং ইসিআর সংশোধনের মাধ্যমে পরিবেশ ছাড়পত্রের মেয়াদ তিন বা পাঁচ বছর করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও ইনভেস্ট বাংলাদেশ কাজ শুরু করবে।

সভায় সংশ্লিষ্ট বক্তারা বলেন, এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশে শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনা অত্যন্ত সহজ হবে, যা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে।

সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, একক ‘ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি)’ চালু হলে অনানুষ্ঠানিক খাতের সব ব্যবসাকে ট্র্যাকিংয়ের আওতায় আনা সম্ভব হবে। এতে জাতীয় করের নেটওয়ার্ক বাড়বে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনা সহজ হবে।

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক কাঠামোয় এনে জাতীয় অর্থনীতিতে বড় রূপান্তর ঘটাতে এই সংস্কার কার্যক্রম সময়াবদ্ধভাবে বাস্তবায়নে ইনভেস্ট বাংলাদেশ সর্বাত্মক ভূমিকা পালন করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com