প্রথম সমাচার ডেস্ক:
ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চৌদ্দগোষ্ঠীসহ পালিয়ে গেছেন এবং তার ফাঁসির রায় কার্যকর করতে সরকার প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জগন্নাথপুর থানার নতুন ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এম কয়ছর আহমদ বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না। যে পালিয়ে যায়, সে আর ফিরে আসে না। এটা রাজনৈতিক স্টান্টবাজি। এরা কখনো আসবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করতে সরকার চেষ্টা করছে। দীর্ঘদিন বাংলার মাটিতে যারা গুম ও খুন করেছে, তাদের বিচার হবে। দেশের সবাই চায় যেন এসব অপরাধের বিচার হয়। আসবে আসবে বলাটা ওদের ভাঁওতাবাজি।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল উদ্দিন এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল প্রমুখ।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৯ দিনের কর্মসূচি এনসিপির, কোন দিন কী থাকছে
প্রধানমন্ত্রীর নির্দেশে কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কিশোরগঞ্জে এমপিদের নেতৃত্বে সতর্ক অবস্থানে বিএনপি