রাজধানী উত্তরায় কুয়েত মত্রী হাসপাতাল যেন প্রায় প্রতিনিয়তই পাচ্ছে উন্নয়ন ও আধুনিকতার ছোয়া। তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন Bangla QR পেমেন্ট সিস্টেম চালু করা।
আজ (২০ সেপ্টেম্বর) রবিবার রোগীদের সেবার মান উন্নয়ন ও হাসপাতালের কার্যক্রমকে আরও আধুনিক, ডিজিটাল ও স্মার্ট হাসপাতালে রূপান্তর করতে এই নতুন উদ্যোগ বাস্তবায়ন করেছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা-১৮ আসনের সাংসদ এস এম জাহাঙ্গীর হোসেন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই Bangla QR ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন।
গত ৯ জুলাই ২০২৬ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভার সকলের সিদ্ধান্ত এবং সোনালী ব্যাংক উত্তরা মডেল কর্পোরেট শাখার সার্বিক সহযোগিতায় হাসপাতালে এ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়।
এবিষয়ে হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, নতুন এ ব্যবস্থার ফলে রোগী ও সেবাগ্রহীতারা নির্ধারিত সেবার মূল্যসহ বিভিন্ন আর্থিক লেনদেন নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন। এতে লেনদেনের স্বচ্ছতা বহুগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি জবাবদিহিতা ও নগদ অর্থের ব্যবহারও অনেকাংশেই কমে যাবে।
হাসপাতালের তত্বাবধায়ক মিজানুর রহমানের উদ্যোগে রোগীবান্ধব স্মার্ট সেবা সম্প্রসারণে এর আগেও তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। যার মধ্যে রোগীদের ভোগান্তি কমাতে অনলাইনে রোগীর টিকিট বুকিং ব্যবস্থা অন্যতম।রোগীরা এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমেই টিকিট কাটার সুযোগ পাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো রোগীদের সেবা সহজ করা। যাতে সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমকে শতভাগ স্বচ্ছতার নিশ্চয়তা দেয়া।
একদিকে অনলাইন টিকিট ব্যবস্থা, অন্যদিকে Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন— এ ধরনের ধারাবাহিক উদ্যোগের ফলে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালটি আরও আধুনিক, স্বচ্ছ ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে এগিয়ে যাক দুর্বার গতিতে এমনটাই প্রত্যাশা সকলের।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার ডিজিএম, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মোহাম্মদ মিজানুর রহমান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, চিকিৎসক, নার্স ও বিভিন্ন সেবা গ্রহীতারা।

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী