শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরান দায়ী, যুদ্ধের চেয়ে চুক্তিতে আগ্রহী ট্রাম্প: জেডি ভ্যান্স

Icon প্রথম সমাচার ডেস্ক

কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প এখনো সম্পূর্ণ বাতিল হয়নি বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আগামী কয়েক দিনের মধ্যে সামরিক ব্যবস্থা নেওয়ার কর্তৃত্বও প্রেসিডেন্টের রয়েছে। তবে ট্রাম্প সংঘাতের বদলে দ্রুত একটি টেকসই চুক্তি চান।

জেডি ভ্যান্স আরও জানান, মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে মার্কিন অর্থনীতির ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি অবগত। আর তাই আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে—অর্থাৎ প্রায় ছয় সপ্তাহের মধ্যেই—তিনি এই জটিলতার একটি ইতিবাচক সমাধান টানতে চান।

তবে নির্ধারিত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো বেশ কঠিন হতে পারে বলেও ইঙ্গিত দেন ভ্যান্স। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের সঙ্গে এমন একটি চুক্তি চূড়ান্ত করা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মত প্রকাশ করেন তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com