ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় একটি মিটিংয়ে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।সম্প্রতি সালথার উজিরপুর বাজারে আয়োজিত একটি মিটিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিওতে ওই ইউপি চেয়ারম্যানকে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ‘অস্ত্র বানানোর’ নির্দেশ এবং ‘মার্ডার হলে আমি দেখব’-এমন আপত্তিকর বক্তব্য দিতে শোনা যায়। এ ছাড়া ভবিষ্যতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার ও আইনি বিষয় নিজে সামলানোর প্রতিশ্রুতি দিতেও তাকে শোনা যায়।

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন
রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল
জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর