শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

Icon প্রথম সমাচার ডেস্ক

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল বিভাগীয় যুব পরিচালক ইয়াসির আরাফাত বলেছেন, “শেখ মুজিব যুবকদের দিয়ে রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। আর বর্তমান সরকার যুবকদের দিয়ে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করছেন। যাদের দিয়ে টেন্ডারবাজি, লুটতরাজ, দখলসহ দেশের নৈরাজ্যে ব্যবহার করা হচ্ছে।”

আজ শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী ভোলা জেলা যুব বিভাগের আয়োজনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তাদের পরিচয় দলীয় ক্যাডার। তাদের পরিচয় চাঁদাবাজ। তাদের পরিচয় টেন্ডারবাজ। বাংলাদেশের যুবকদের প্রশিক্ষণের জন্য এবং যুবকদের প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়। যার এক পারসেন্ট টাকাও যুবকদের কাজে লাগে না। আমার দেশের যুবকরা বেকার হয়ে পড়ে আছে।”ইয়াসির আরাফাত বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ যুবকদের বাংলাদেশের সম্পদে পরিণত করতে চায়। যুবকদের দিয়েই আগামীর বাংলাদেশ করতে চায়। ২৪-এর গণঅভ্যুত্থান যুবকরাই করেছিলেন। তার ধারাবাহিকতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ধরে রাখতে চায়।”

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com