শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

মেধা আছে, নৈতিকতা নেই-এমন শিক্ষা বিপজ্জনক: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

Icon প্রথম সমাচার ডেস্ক

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বললেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; মেধার সঙ্গে নৈতিক চরিত্রের সমন্বয় না ঘটলে সেই শিক্ষা দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠানে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার লক্ষ্য শুধু চাকরি বা ব্যবসা করা নয়। শিক্ষা মানুষের চিন্তাশক্তি প্রসারিত করে, সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায় এবং মানবকল্যাণে কাজ করার প্রেরণা দেয়। একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন। গণআন্দোলনের পর দেশে গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। রাজনৈতিক হয়রানি ও মামলা-মোকদ্দমা থেকে মুক্ত হয়ে এই পরিবেশকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে এ্যানি বলেন, ১৯৮৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে তারা রাজনীতিতে যুক্ত হন। জিয়াউর রহমানের সততা, ন্যায়-নিষ্ঠা, খাল খনন কর্মসূচি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ তাদের অনুপ্রাণিত করেছিল বলে জানান তিনি। পরে খালেদা জিয়ার নেতৃত্বে তারা আন্দোলন অব্যাহত রাখেন।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন এ্যানি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com