কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কয়েকদিন আগে দুর্বৃত্তদের হামলায় তার স্টুডিও ভাঙচুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করেছিলেন সালমান।
ঘটনার পর বিএফআইইউর ব্যাংক হিসাব তলবের বিষয়টি সামনে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পোস্টে তিনি লেখেন, ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন?
তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!
আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।
একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল