শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

যাত্রীদের জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে ‘সত্যিকারের নায়ক’ বললেন নেতানিয়াহু

Icon প্রথম সমাচার ডেস্ক

হামলাকারীকে আটকে রাখতে সহায়তা করা যাত্রী আসাফ রাজুয়ানও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তাঁর কপালে রক্তের দাগ ছিল। তিনি বলেন, ‘এটা এমন কিছু, যা না ভেবেই করতে হয়। নিজের মেয়ে ও পরিবারের জীবন বাঁচাতে ছুটে যাওয়া।’

আরেক যাত্রী আলমগ ইতালি বলেন, উড়োজাহাজটি ‘খুব, খুব দ্রুত’ নিচে নেমে যায়। পরে সেটি স্থির হয়। এরপর আবার কয়েকবার নিচে নেমে যায়।

যাত্রী নামা বারশাদস্কি বলেন, তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন। তাঁর মনে হচ্ছিল, ‘আমরা মারা যাচ্ছি।’

ভারতের রিয়াদ দূতাবাস জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের ‘সাহসী ভারতীয় পাইলট’ ক্যাপ্টেন স্মিত মাচ্চারকে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

দূতাবাস বলেছে, পাইলটের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় তারা রয়েছে। তবে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা স্থিতিশীল।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com