মানিকগঞ্জ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন, বিচারের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত। কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তার পক্ষে রাজনৈতিক প্রত্যয়ন দেওয়ার আগে অভিযোগের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, প্রত্যয়নপত্র দেওয়া ভুল হয়েছে। রুহুল আমিনের আওয়ামী লীগে পদ-পদবি আছে, তা আমার জানা ছিল না।
প্রত্যয়নপত্রটি প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানান তিনি।

৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম