শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

নেত্রকোনায় এবার কৃষক সেজে হত্যা মামলার আসামি ধরলো পুলিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

ঘটনায় পরদিন নিহতের ছেলে আলামিন বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা করেন। মামলায় আতিকুল ইসলামকে প্রধান আসামিসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আতিকুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান বাড়ির পাশের হাওরে শনাক্ত করা হয়। পরে কৃষকের ছদ্মবেশে হাওর এলাকায় গিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি সালাহউদ্দিন করিম বলেন, বাচ্চু মিয়া হত্যা মামলার দুই-তিনজন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন। আতিকুল ইসলামসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। পলাতক আসামিদের গ্রেফতারে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। গতকাল হাওর এলাকায় আতিকুলের অবস্থান শনাক্ত করে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com