ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন একটি আইনি বিষয়। আমরা আগেও বলেছি এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষৎমুখী সম্পর্ক চাই এবং এর ভিত্তিতেই আলোচনা এগিয়ে যাচ্ছে।

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার
ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই
যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা