মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সঞ্চয় চক্রবর্তী জানান, প্রতারণার পাশাপাশি চক্রটির সদস্যরা মাদক কারবারেও জড়িত ছিল। গ্রেপ্তার দীপ্ত ইসলাম আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, দীর্ঘদিন ধরেই কিশোর গ্যাংয়ের এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছিল। মামলার এজাহারের ভিত্তিতে তদন্ত করে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪