বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানদের মধ্যে কোনো পার্থক্য নেই। সনাতন ধর্মাবলম্বীরা সবাই আমাদের আত্মার আত্মীয়। আমরা যে রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি, সেখানে মানুষকে মানুষ হিসেবেই মূল্যায়ন করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে যশোরের মনিরামপুর উপজেলার হাজিরহাট সার্বজনীন দুর্গামন্দির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজিরহাট সার্বজনীন দুর্গামন্দির কমিটির পূজা পরিচালনা পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পূজার আনন্দ দেশের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে বলেই দুর্গাপূজাকে ‘সার্বজনীন শারদীয় দুর্গাপূজা’ বলা হয়।
তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দর্শনে কে কোন ধর্মের অনুসারী, তার ভিত্তিতে কোনো পার্থক্য করা হয় না। কেউ সমতলে বসবাস করেন, কেউ পাহাড়ে, কেউ এক ভাষায় কথা বলেন, কেউ অন্য ভাষায়- এসব বিবেচনায় মানুষে মানুষে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি।
প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে মাঝে মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল মানুষের মধ্যে বিরোধ ও বিভেদ সৃষ্টির চেষ্টা করে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ইউএনও সম্রাট হোসেন, ওসি আবু সাঈদ, হাজিরহাট পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলোক বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, বিএনপি নেতা খাইরুল ইসলাম, আব্দুল হাই, জাহাঙ্গীর বিশ্বাস, সন্তোষ স্বর, কামরুজ্জামান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক আইয়ূব আলী, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ আসাদুজ্জামান মিন্টু’র শারিরীক অবস্থার খোঁজ নিতে তার বাসভবনে যান।

রাতেই দেখা মিলতে পারে মহাজাগতিক বিস্ময়ের, সাক্ষী হবে বাংলাদেশও
সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
ঘুম থেকে উঠে দেখি উপদেষ্টা হয়ে গেছি: সাবেক উপদেষ্টা খালিদ