শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Logo
×

ইমাম হত্যার ঘটনায় নীরবতা, থাপ্পড়ের ঘটনায় আইন-মডারেট ইসলামধারীদের নিয়ে তাহেরির প্রশ্ন

Icon প্রথম সমাচার ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মডারেট ইসলামধারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। মসজিদের ইমাম মাওলানা রঈস উদ্দিনকে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এক থাপ্পড়ের ঘটনার পর দেশে আইন আছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়—এমন বক্তব্য দেওয়া ব্যক্তিদের আগের ঘটনায় ভূমিকা কোথায় ছিল?

ফেসবুক পোস্টে তাহেরি লেখেন, “এক থাপ্পর মারার পর পরই মডারেট ইসলামধারীরা বলতে শুরু করলো দেশে আইন আছে, আইন হাতে তুলে নেওয়া উচিৎ হয় নি।”

তিনি আরও প্রশ্ন তোলেন, মসজিদের ইমাম মাওলানা রঈস উদ্দিনকে অন্যায়ভাবে ‘মব ভায়োলেন্সের’ মাধ্যমে নির্মমভাবে হত্যা করার সময় মডারেট ইসলামধারীদের নীতিবাক্য কোথায় ছিল?

পোস্টে উন্মত্ত জনতার আচরণ প্রসঙ্গে তাহেরি লেখেন, “উন্মত্ত জনতার সুনির্দিষ্ট মস্তিষ্ক কিংবা বিবেক থাকে না।”

তাহেরির এই বক্তব্যে আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি এবং বিভিন্ন ঘটনায় প্রতিবাদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। তাঁর বক্তব্যের মূল বিষয় হলো—কোনো ব্যক্তির ওপর হামলা বা সহিংসতার ঘটনায় প্রতিবাদের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড থাকা উচিত নয়; বরং প্রতিটি ঘটনায় ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে সমানভাবে অবস্থান নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে ২০২৫ সালের ২৭ এপ্রিল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে ধর্ষণ বা অনৈতিক কাজের অপবাদ দিয়ে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করে প্রায় ৪ ঘণ্টা নির্যাতন করা হয় এবং পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তিনি গাজীপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল ভোরে রাতে মৃত্যুবরণ করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com