দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন।
রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর, ২০২৬ থেকে ১৫ মার্চ, ২০২৭ পর্যন্ত কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা। এই সময়ে প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।
এর আগে সাম্প্রতিক বছরগুলোয় অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে প্রতিদিন ২ হাজার পর্যটক ভ্রমণ করতে পারতেন। এ ছাড়াও রোববারের আন্তঃমন্ত্রণালয়ের সভায় সেন্টমার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানালেন বাংলাদেশ হকার্স ইউনিয়ন
খতিব আব্দুল মালেককে ইঙ্গিত করে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা
যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার