মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেট তুলে নিলেন শরিফুল ইসলাম। ৫৮তম ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ত্যাগনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি।
সরাসরি আপডেট ৩০ অক্টোবর ২০২৬, ১০: ১৯ এএম চন্দরপলকে ফিরিয়ে জুটি ভাঙলেন শরিফুল মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেট তুলে নিলেন শরিফুল ইসলাম। ৫৮তম ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ত্যাগনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি।
মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুটা সতর্ক ব্যাটিংয়ে করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অপরাজিত ব্যাটার ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। দ্বিতীয় দিনের ৪ উইকেটে ১৩৪ রান থেকে ব্যাটিং শুরু করে কোনো উইকেট না হারিয়েই দলীয় সংগ্রহ দেড়শ পার করেছেন তাঁরা।
এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন চন্দরপল। তাইজুল ইসলামকে মিডউইকেটের দিকে ঠেলে এক রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ধৈর্যশীল ব্যাটিংয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন গ্রিভস।
সর্বশেষ ৫৬.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান। চন্দরপল ৫১ ও গ্রিভস ২৪ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে তাঁদের জুটি থেকে এসেছে ৫৯ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের চেয়ে এখনো ১১৬ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
সরাসরি আপডেট ৩০ অক্টোবর ২০২৬, ১০: ১৬ এএম চন্দরপলের ফিফটি, ব্যবধান কমাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুটা সতর্ক ব্যাটিংয়ে করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অপরাজিত ব্যাটার ত্যাগনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। দ্বিতীয় দিনের ৪ উইকেটে ১৩৪ রান থেকে ব্যাটিং শুরু করে কোনো উইকেট না হারিয়েই দলীয় সংগ্রহ দেড়শ পার করেছেন তাঁরা।
এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন চন্দরপল। তাইজুল ইসলামকে মিডউইকেটের দিকে ঠেলে এক রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ধৈর্যশীল ব্যাটিংয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন গ্রিভস।
সর্বশেষ ৫৬.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান। চন্দরপল ৫১ ও গ্রিভস ২৪ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে তাঁদের জুটি থেকে এসেছে ৫৯ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের চেয়ে এখনো ১১৬ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের লাইভ ব্লগে সবাইকে স্বাগতম।
প্রথম দিনটা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হলেও দ্বিতীয় দিনের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫৯ রানে। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম সেঞ্চুরি পূর্ণ করলেও ১০৫ রানের বেশি এগোতে পারেননি। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করেন ২৭২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলের ৫৪ রানে ভালো অবস্থানে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৩৪ রান তোলে তারা।
তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ৬ উইকেট। এখান থেকে ম্যাচ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
সরাসরি আপডেট ৩০ অক্টোবর ২০২৬, ১০: ১৬ এএম মিরপুর টেস্টের তৃতীয় দিনে স্বাগতম বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের লাইভ ব্লগে সবাইকে স্বাগতম।
প্রথম দিনটা বাংলাদেশের জন্য সম্ভাবনাময় হলেও দ্বিতীয় দিনের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫৯ রানে। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম সেঞ্চুরি পূর্ণ করলেও ১০৫ রানের বেশি এগোতে পারেননি। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে অলআউট করেন ২৭২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে জন ক্যাম্পবেলের ৫৪ রানে ভালো অবস্থানে পৌঁছেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৩৪ রান তোলে তারা।
তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ৬ উইকেট। এখান থেকে ম্যাচ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

সাদমানের পর হৃদয়ও ফিরলেন, চাপে বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী
শতরান পেরোল বাংলাদেশ, ফিফটির পথে সাদমান