নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের যেমন সমালোচনা করার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও সেই সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকতে হবে।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল, যেখানে ক্ষমতাবানদের সমালোচনা অপরাধ হিসেবে বিবেচিত হবে না, সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হবে না এবং রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের আচরণে গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করবেন।
পোস্টের শেষাংশে এনসিপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এমন আচরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। গণতন্ত্রে ক্ষমতার দম্ভ নয়, বরং জবাবদিহিই রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি হওয়া উচিত।

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল