সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Logo
×

মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক চবি ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়

Icon প্রথম সমাচার ডেস্ক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদল মনোনীত চাকসু ২০২৫ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ছিলেন।

সম্প্রতি ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার মীর হেলালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে সওয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম তুহিনকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “মোহামেডান স্পোর্টিং ব্লুজের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি এই দায়িত্বকে পদমর্যাদা নয়, বরং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে অবদান রাখার সুযোগ হিসেবে দেখি।”

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com