দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
কুড়িগ্রাম প্রেসক্লাবে রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিনি। একই সঙ্গে
দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথা জানান তিনি।
লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার জানান, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
এ সময় দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তার পদত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, নুরন্নবী সরকারের পারিবারিক কিছু সমস্যার কারণে সাংগঠনিকভাবে তিনি নিষ্ক্রিয় ছিলেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এটা তার মনগড়া কথা। পদত্যাগের বিষয়টি একান্তই তার।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব: জামায়াত আমির
দুর্নীতি, চাঁদাবাজি, জবাবদিহির অভাব দূর না করলে সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে: ফয়জুল করীম
রাশেদের পত্রিকা ছেঁড়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি