প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় প্রত্যাশিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করে সম্পাদক পরিষদ। সংগঠনটির সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখারও দাবি জানিয়েছে সংগঠনটি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ই-রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা
বিমান নিজেই প্লেন কেনার টাকা পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর: বিমানমন্ত্রী