অন্যদিকে পুলিশ জানায়, সম্প্রতি সার পাচারের ৩টি বড় চালান জব্দ ও সার পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য ও তাদের মোবাইল ফোনের কল লিস্ট ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীদের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। নোয়াখালী সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি শওকত আকবর সোহাগকে জানায় এবং স্থানীয়ভাবে সাহায্য করার জন্য বলে। পরে শওকত আকবর সোহাগ মিরসরাই ইকোনমিক জোন এলাকা দিয়ে ট্রাকভর্তি সারের বস্তাগুলো মুহুরী প্রজেক্টর বেড়িবাঁধ অঞ্চল হয়ে মিয়ানমারে পাচার করে দেওয়ার জন্য প্রলোভন দেখায়। ওই ঘটনায় ফাবিয়াতুল ফারাবিসহ গ্রেপ্তার আসামিরা একে অন্যের সহযোগিতায় সারের বস্তাগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে সার পাচারে দলীয় কয়েকজনের গ্রেপ্তার ও জড়িত প্রসঙ্গে জানতে চাইলে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, ইউরিয়া সার দেশের সম্পদ। এটি কৃষকদের জন্য সরকার ভর্তুকি দিয়ে বিক্রি করছে। উচ্চ মুনাফার আশায় সার পাচার করা গর্হিত ও অত্যন্ত নিন্দনীয় কাজ। সার পাচারে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় অপরাধীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আসছে।
মিরসরাই উপজেলায় ১৬টি ইউনিয়নে বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই জানিয়ে তিনি আরও বলেন, মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি সব অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা রাখতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়।
গত ৩১ অক্টোবর ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকা অভিযান চালিয়ে মিয়ানমারের পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ডাম্পট্রাক উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে সাগরপথে মায়ানমার পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও পাচারের জন্য প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল