শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

টঙ্গীতে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আ.লীগ নেতা ইকবাল গ্রেফতার

Icon প্রথম সমাচার ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে মাছিমপুর তিতাস গ্যাস রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৮) টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৫নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মাছিমপুর এলাকায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এলাকায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com