শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?: হাসনাত আবদুল্লাহ

Icon প্রথম সমাচার ডেস্ক

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের উদ্যোগ ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রের পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর। অথচ আবারও ছাত্রসংগঠনগুলোকে রাজপথে নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, সন্ত্রাসীদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে।

দেশের তরুণ প্রজন্মের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের রক্ত দিতে হয়েছে। আর কতবার তাদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে রাজপথে নামতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সাধারণ তরুণেরা সামনে থাকলেও ক্ষমতা, পদ ও পদবির ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। তার ভাষায়, জুলাইয়ের বাস্তবতার এক পাশে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্য পাশে জনতা। জুলাইয়ের এই দুই বাস্তবতা মাথায় রাখতে হবে।

সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গত দুই দিনের ঘটনা থেকেই সরকার কী করতে পারছে বা পারবে, তা বোঝা গেছে। সরকারের আশায় বসে না থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদ তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা দেশের মানুষের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। একদল চোর, লুটেরা ও সন্ত্রাসীর হাতে সেই স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘জান দেব, কিন্তু জুলাই দিব না।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com