অগ্নিকাণ্ডে ‘বিকল্প পরিবহন’ (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) বাসটির ভেতরের সবকটি সিট, গ্লাস ও বডি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বাসটির আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ‘অভিজাত পরিবহন’ (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) নামের অপর বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও কাভার পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে সকালের দিকে বাস দুটি পার্কিং অবস্থায় থাকায় এবং কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সংবাদ সাবস্ক্রিপশন
পল্লবী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অপরাধীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা ও তদন্ত অভিযান জোরদার করা হয়েছে।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল
ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প