শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রকৃত অর্থে ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হত। পুতুল সরকারের অধীনে দেশ পরিচালিত হত। আধিপত্যবাদের বিরুদ্ধে হয়তো বাংলাদেশের লড়াই এখনও চলত। প্রকৃত অর্থেই ৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস।

আজ বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ১৯৭১ সালে আমড়া যে যুদ্ধ করেছি, স্বাধীনতার পর আমাদের আশা-আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। তৎকালীন রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এমনটা হয়েছিল। তিনি বলেন, যে শেখ মুজিবুর রহমানের ইশারায় পুরো দেশের মানুষ জেগে উঠেছিল, তিনি চাইলে এই দেশকে সোনার দেশ বানিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। এজন্য তাকে পরিণতি বহন করতে হয়েছে, যা আমড়া কেউ চাইনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে একটি প্রতীকী মিল রয়েছে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টদের আর ফিরে আসতে দেওয়া হবে না।

আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকার তাঁতশিল্পের উন্নয়নে কাজ করবে।

তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্যসচিব হাজি মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com