শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখা।

বুধবার (১১ নভেম্বর) নগরের আন্দরকিল্লা মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে টেরিবাজার মোড় ও জামালখান অতিক্রম করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক। সমাবেশ সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি খুররম মুরাদ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে তানজির হোসেন জুয়েল বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ছাত্রলীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com