সংগঠনটির মূলমন্ত্র ‘লেখনীর চর্চায় ভাবনার মুক্তি’ এবং স্লোগান ‘তারুণ্যের শাণিত কলমে সমৃদ্ধ আগামী’। লেখালেখি, মুক্তচিন্তা, সাহিত্যচর্চা, নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখাই সংগঠনটির মূল অঙ্গীকার বলে জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনটির গঠনতন্ত্র উন্মোচন করা হয়। এতে ৪৪টি ধারা ও ৯টি ভাগ রয়েছে। ভাগগুলো হলো—প্রাথমিক বিষয়াদি, বিষয়াবলি ও কার্যাবলি, সাংগঠনিক কাঠামো, নির্বাচন ও মনোনয়ন, শপথ ও পদচ্যুতি, আয় ও ব্যয়, ফোরামের দায়মুক্তি, লেখার স্বত্ব ও ডিজিটাল সম্পদ এবং গঠনতন্ত্র সংশোধন, অন্তর্বর্তীকালীন বিধান ও ব্যাখ্যা।
গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে সদস্য ও আগ্রহী শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে দক্ষ কলামিস্ট, প্রাবন্ধিক ও সৃষ্টিশীল লেখক হিসেবে গড়ে তোলা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, জ্ঞানান্বেষণ, মুক্তচিন্তা, যুক্তিনির্ভর বিশ্লেষণ ও গবেষণামুখী মানসিকতার বিকাশ ঘটানো।
এ ছাড়া জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এবং স্বীকৃত গণমাধ্যমে প্রকাশযোগ্য মানসম্মত লেখা তৈরিতে সদস্যদের দক্ষ করে তোলা, সৃজনশীল সাহিত্যের বিভিন্ন ধারায় চর্চার সুযোগ সৃষ্টি, লেখালেখিতে মৌলিকতা ও তথ্যনিষ্ঠতা নিশ্চিত করা এবং তরুণ লেখকদের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলাও সংগঠনটির উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে স্থায়ী পর্ষদের সদস্য আরমান শেখ বলেন, “শিক্ষামূলক, অরাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা দুর্বার গতিতে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।”
স্থায়ী পর্ষদের আরেক সদস্য মো. রাফছান বলেন, “লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন লেখক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সক্রিয় ও মুক্তমনা সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।”
সংগঠনটির সভাপতি কারিশমা ইরিন বলেন, “লেখক ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনকে এগিয়ে নিতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার বিকাশ, মুক্তচিন্তা চর্চা এবং সংবাদপত্র ও সাহিত্যের আঙিনায় তাঁদের বলিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করতে ২০২০ সালের ৩১ অক্টোবর সংগঠনটির কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি আরমান শেখ এবং সাধারণ সম্পাদক মো. রাফছানের নেতৃত্বে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করে।

বসার জায়গা নিয়ে বিরোধ, তিতুমীর শিক্ষার্থী ও হোটেল কর্মীদের সংঘর্ষ-ভাঙচুর