রাজধানীর আদাবর এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
আজ শনিবার সন্ধ্যায় আদাবর এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় ডিবির একটি দল। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর (সজীব) বিরুদ্ধে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
অভিযোগ দুটি নিয়ে জানতে চাইলে ডিসি বলেন, ‘তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য পর্যালোচনার পর কাল (রোববার) আমরা বিস্তারিত জানাতে পারব।’

গভীর রাতে নেত্রীর বাসায় কফি পানে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা মিন্টু
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে কবির খান স্মৃতি সংসদ