প্রথম সমাচার ডেস্ক:
২০১৮ সালের বিধিতে জাতীয়করণ হওয়া সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে এসব তথ্য অনলাইনে পাঠাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) মাউশির এইচআরএম ইউনিট থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, ২০১৮ সালের বিধিতে জাতীয়করণ হওয়া অধিদপ্তরের অধীন সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নির্ধারিত অনলাইন ফরমে প্রবেশ করে এই তথ্য পাঠাতে হবে। আগামী বুধবার (১৮ নভেম্বর) নির্ধারিত লিংকে প্রবেশ করে তথ্য জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ইতোমধ্যে এ নির্দেশনার অনুলিপি মাউশির কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক, আঞ্চলিক কার্যালয়ের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

রামপুরায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
রাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বছরপূর্তিতে এনসিপির আলোচনা সভা আজ